শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটির কাপ্তাইয়ে বাড়িতে ঢুকে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

চৌধুরী হারুন, রাঙামাটি প্রতিনিধি: [২] বুধবার মধ্যরাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
[৩] অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সদর সার্কেল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৪] জানা যায়, একদল মুখোশপরা সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত আচেসা মারমার (৩০) বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার (অচেসা) ওপর এলোপাতারি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে নিরাপদে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অচেসা মারমা চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনার সঙ্গে কারা জড়িত তা বিস্তারিত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল গেছে নিরাপত্তাবাহিনী।

[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সদর সার্কেল) বলেন, নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থল গেছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ