শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হপকিনস ইউনিভার্সিটির হিসাবে বিশ্বের ১০ দেশে ৮১ ভাগ করোনা রোগী

দেবদুলাল মুন্না: [২] দক্ষিণ এশিয়াতেও এর অবস্থান বেশ দুর্বল।

[৩] গত বুধবার দুপুর ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যায়ের গবেষকরা এ তথ্য দেন। খবর রয়টার্সের।

[৪] ভারতের পদ্মভূষণপ্রাপ্ত চিকিৎসক জি পি নাগেশ্বর রেড্ডি হিন্দুস্থান টাইমসকে বলেন, বিশ্বজুড়ে ৮ লাখ ৫৯ হাজার ৮৩২ জনের শরীরে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন থেকে ইউরোপ ঘুরে ভাইরাসটি দক্ষিণ এশিয়ায় এসেছে। এর মধ্যে জিনগত পরিবর্তনের কারণে করোনা দুর্বল হয়েছে।

[৫] গতকাল দৈনিক প্রথম আলো অনলাইনে ভার্সনে এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট প্রকাশ করে।এতে দেখা যায়, করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় আছে মাত্র শূন্য দশমিক ৪৩ শতাংশ। ইইরোপে শতকরা ৫২, উত্তর আমেরিকায় শতকরা ২৩ ও এশিয়ায় শতকরা ২১ ভাগ এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এশিয়া অঞ্চলের আবহাওয়াও কাজ করেছে করোনার প্রতিকূলে।

[৬]ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক কাশিম বুখারি সিএনএনকে বলেন, আক্রান্ত দেশগুলোর গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৪ থেকে ৯ গ্রাম। আর এশিয়ার যে দেশগুলোয় বর্ষা মৌসুম আছে, সেখানে করোনাভাইরাসের সংক্রমণ হয়তো কম হবে। কারণ এই অঞ্চলে প্রতি ঘনমিটারে আর্দ্রতার পরিমাণ ১০ গ্রাম পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়