শিরোনাম
◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ দিনের বেতন জমা দিচ্ছে ঢাবি শিক্ষকেরা

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] দেশব্যাপি নভেল করােনাভাইরাসের (COVID-19) উদ্ভুদ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

[৩] আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকর পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ কর হয়।

[৪] ঢাবি সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাে. নিজামূল হক ভূইয়া স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের সদস্যদের ছাড়াও প্রায় শতাধিক শিক্ষকের সঙ্গে টেলিফোনে কথা বলেছে সমিতির নেতারা।

[৬] ‘চারদিকে যখন সবাই গৃহাভ্যন্তরে দিন কাটাচ্ছি, এ সময় এই মানবিকসহায়তার সঠিক প্রয়ােগ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে তা প্রদান করাই যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি। এ অর্থ আগামী ৪ মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কর্তন করা হবে।’

[৭] ‘তবে অনিবার্যকারণে যদি কেউ এ অর্থ প্রদানে অপারগ অথবা অনিচ্ছুক হন তবে হিসাব পরিচালক (মােবাইল নম্বর: ০১৭১৫-৭০০৫৪০) বরাবরে আগামী ৫ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জানিয়ে অর্থপ্রদান থেকে বিরত থাকতে পারবেন। আবার কেউ যদি দুই দিনের বেতনের বেশি অর্থপ্রদান করতে চান, তবে হিসাবপরিচালককে জানিয়ে তাও করতে পারবেন।’

[৮] এছাড়াও, লিখিত বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সদস্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে শিক্ষক সমিতির সাধারণ সভা আহ্বান করা যাচ্ছে না, পরবর্তীকালে যথােপযুক্ত সময় এলে সাধারণ সভা আহ্বান করে উপযুক্ত বিষয়টি আমরা আপনাদের অবহিত করবাে।’

[৯] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈশ্বিক বিপর্যয়কালে এই মানবিক সহযােগিতা প্রদানের মাধ্যমে আমরা সংবেদনশীলতার সঙ্গে এ কথাই প্রকাশ করতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • সর্বশেষ