শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুতিনের সঙ্গে হাত মেলানো চিকিত্সক করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক সপ্তাহ আগে মস্কোর একটি করোনা ভাইরাস হাসপাতাল ঘুরিয়ে দেখানো চিকিত্সক ডেনিস প্রোেসঙ্কো কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার প্রোসেঙ্কো নিজেই তার দেহে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন।

মস্কোর কমুনারকা হাসপাতাল পরিদর্শনে এসে গত সপ্তাহের মঙ্গলবার পুতিন এ চিকিত্সকের সঙ্গে কথা বলার পাশাপাশি হাতও মিলিয়েছিলেন।

[৩] সেসময় তারা কেউও সুরক্ষা সরঞ্জাম পরিহিত ছিলেন না বলে টেলিভিশন ফুটেজে দেখা গেছে। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে প্রোসঙ্কো বলেন, ‘হ্যাঁ, পরীক্ষায় আমার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে, কিন্তু আমি বেশ ভালো বোধ করছি। কার্যালয়েই আমি নিজেকে আলাদা করে রেখেছি। মনে হয়, চলতি মাসে আমার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতার যে উল্লম্ফন ঘটেছে, তাতেই এই ভালো বোধ হচ্ছে।’

[৪] ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, পুতিন করোনা ভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে এবং ‘এখন পর্যন্ত সব ঠিক আছে’। কোভিড-১৯ ও অন্যান্য সকল অসুস্থতা থেকে রুশ প্রেসিডেন্টকে সার্বক্ষণিকভাবে সুরক্ষিত রাখা হচ্ছে বলেও এর আগে ক্রেমলিন আশ্বস্ত করেছিল।

[৫] গত সপ্তাহে পুতিন মস্কোর ঐ হাসপাতালটি পরিদর্শনে গিয়ে রোগী দেখার আগে হেজমাট স্যুট গায়ে জড়িয়েছিলেন, লাগিয়েছিলেন রেসপিরেটরও । যদিও প্রোসেঙ্কোর সঙ্গে বৈঠকের সময় তার শরীরে এসব সুরক্ষা সরঞ্জাম কিংবা মাস্ক বা গ্লাভসের কিছুই ছিল না।

[৬] ওই সাক্ষাত্পর্বে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে দুজন ছবিও তুলেছিলেন। ক্রেমলিন শুক্রবার পুতিন প্রশাসনের এক কর্মকর্তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল। আক্রান্ত ব্যক্তি পুতিনের সংস্পর্শে আসেননি এবং সংক্রমণের বিস্তৃতি রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছিল তারা।

  • সর্বশেষ