শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসমান মানুষদের পাশে মানবিক সংগঠন ‘মুসাফির’

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত একটানা ১৭ দিন ছুটি চলছে।ছুটির কারনে উপার্জন না হওয়ায় খেটে খাওয়া, দিনমজুর ও ভাসমান মানুষদের তৈরী করা খাবার দিয়ে পাশে দাঁড়িয়েছে আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

বুধবার (১ এপ্রিল) দুপুরে লালদীঘির পূর্ব পাড় আমানত শাহ দরগা সড়কে কাউন্সিলর জহরলাল হাজারী প্রথম দিনের কার্যক্রম শুরু করেন ।

সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন বলেন, করোনা দূর্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে পথচারীদের জন্য আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস। আগামী ৫ দিন এই তৈরীকৃত খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সাহেদ হোসেন টিটু, সাংবাদিক জিয়াউল হক ইমন, অনুপম বড়ুয়াসহ মুসাফির’র সদস্যরা ।

  • সর্বশেষ