শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ মৃত ৪৪ হাজার ২৮৯, ভুল মাস্ক পরে বিপদে এশিয়া, আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে

আসিফুজ্জামান পৃথিল: [২] ২০৬টি দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার ৯৮৫জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৫৬৪জন। ওয়াল্ডোমিটার, সিএনএন, বিবিসি

[৩] যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ২৫৬জন। মারা গেছেন ৪ হাজার ১০৭জন। মৃতের সংখ্যায় সারা বিশ্বে এখন ৩ নম্বরে আছে দেশটি।

[৪] ইতালিতে মারা গেছেন ১২ হাজার ৪৪৩ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ১২৮জন।

[৫] মৃতের সংখ্যায় ২য় অবস্থানে থাকা স্পেনে মারা গেছেন ৮৮৪ জন। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৩। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৩৬জন।

[৬] একটি গবেষণা বলছে, এশিয়ার নাগরিকদের প্রায় শতভাগই ভুল মাস্ক পড়ছেন। ফলে কোভিড-১৯ থেকে তারা তো রক্ষাই পাবেন না, পড়ে যেতে পারেন বড় ধরণের স্বাস্থ্য ঝুঁকিতে। শুধুমাত্র এন-৯৫ এবং সার্জিক্যাল মাস্কই রক্ষা করতে পারে করোনাভাইরাস থেকে। তবে এশিয়ানরা মূলত ব্যবহার করছেন ফ্যাশনেবল কাপড়ের মাস্ক।

[৭] ২ সপ্তাহের জন্য জাতীয় লকডাউন বর্ধিত করেছে পাকিস্তান। ১৪ এপ্রিল পর্যন্ত এটি বজায় থাকবে বলে সরকার জানিয়েছে।

[৮] যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, এই গ্রীষ্মে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবে এটি একটি গুজব। এই ভাইরাসের সঙ্গে আবহাওয়ার কোনও সম্পর্ক নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়