শিরোনাম
◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিভৃতে ছিন্নমূল মানুষের পাশে খাবার নিয়ে হাজির গোলাম রাব্বানী

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের প্রভাব মারাত্মক রূপ ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অবলম্বন করে খেটে খাওয়া শ্রমজীবি ও ছিন্নমূল জনগোষ্ঠির জীবনে। ক্যাম্পাসে যারা রিকশা চালিয়ে, ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতো এখন তারা কর্মহীন। একই সাথে খাদ্য সংকটে বিপাকে পরেছে ক্যাম্পাসের শতাধিক কুকুর-বিড়ালের নিত্য জীবন।

[৩] এমন সময়ে তাদের পাশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাবার এবং সুরক্ষা সামগ্রী নিয়ে দাড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু'র সাধারণ সম্পাদক (জিএস) এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

[৪] নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজস্ব ফান্ড থেকে গরিব, বৃদ্ধ এবং অসহায় মানুষের দুর্দশা লাঘবের জন্য কাজ করছেন তিনি।

[৫] গত মাসের ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, রিকশা চালক, দিন মজুর, পথশিশু এবং ছিন্নমূল মানুষের মাঝে ৫০০ টি হ্যান্ড স্যানিটাইজার, ১০০০ ফিল্টার মাস্ক, ৫০০ জীবাণুনাশক ডেটল সাবান ও ৫০০ হ্যান্ড গ্লাভস বিনামূল্যে বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু করেন তিনি।

[৬] এছাড়াও, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যেও খাবার বিতরণ করেন তিনি। এর পরে, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে তিন দিনের নিত্যপ্রয়জনীয় খাদ্যসামগ্রী যেখানে, ২ কেজি চাল, ২ কেজি আটা, হাফ কেজি করে ডাল, তেল, লবণ, একটি মাস্ক ও একটি সাবান বিতরণ করেন।

[৭] পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থানরত অভুক্ত কুকুর-বিড়ালের জন্য ১০ কেজি মুরগির গোস্ত দিয়ে খাবার রান্না করে খাওয়ানোর ব্যাবস্থা করেন তিনি।

[৮] এসময়ে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত তিন দিন পরপর এই দ্রব্যসামগ্রী বিতরণের এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও, ক্যাম্পাসের কুকুর- বিড়াল যেন অভুক্ত না থাকে সে জন্য প্রতিদিন ব্যক্তিগত ফান্ড থেকে দুই হাজার টাকা বরাদ্দ থাকবে বলে ঘোষণা করেন।

[৯] এ বিষয়ে ডাকসু'র সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী বলেন, যে সকল ছিন্নমূল মানুষেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্ভর করে দিন অতিবাহিত করতো ক্যাম্পাস লকডাউন হবার পর থেকেই তারা মারাত্মক দুর্বিপাকে পরেছে। মানবিক এবং নৈতিক যায়গা থেকে ডাকসুর জিএস হিসেবে নয় একজন মানুষ হিসেবে, মানবিক দায়িত্ব থেকে আমি নিজ ফান্ড থেকে তাদের মধ্যে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করি।

[১০] রাব্বানী আরও বলেন, ক্যাম্পাসে থাকা কুকুর-বিড়ালগুলো যেন অভুক্ত না থাকে সে জন্য প্রতিদিন ১০ কেজি মুরগরি গোস্ত রান্না করে কুকুরগুলোক নির্ধারিত এসব খাবার দেয়া হবে যা মধুর ক্যান্টিনের পাশে রান্না করা হবে।

  • সর্বশেষ