শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় সংঘর্ষ, নারী-পুরুষ ও শিশুসহ আহত ৯

এম, মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে।

[৩] বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো-জনি, হিরন, হাসান, রিন্টু, ইমরান ও তার স্ত্রী শারমিন, গৃহবধূ চাঁদনী, আকাশ, শিশু তাসিক এবং রাজিয়া সুলতানা। এদের মধ্যে ৪ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

[৪] স্থানীয়রা জানায়, ঢাকালেপাড়া বাসিন্দা গৃহবধু রাজিয়া সুলতানার মেয়ে-জামাই কয়েকদিন আগে ঢাকা থেকে তার বাড়িতে আসে। আসার পর প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন। এরপরও তারা বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। বুধবার সকালে গৃহবধু রাজিয়াকে তাদের মেয়ে ও জামাইকে বাইরে বের না হওয়ার জন্য বলে প্রতিবেশী তাসলিমা বেগম। বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গৃহবধু রাজিয়া সুলতানা, জনি, হিরন ও হাসান আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

[৫] কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অরুন কুমার দাস বলেন, আহতদের ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

[৬] কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, আমি খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়