শিরোনাম
◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ◈ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য, বাড়ছে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ◈ হবিগঞ্জ উত্তেজনা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ◈ জুলাইয়ের ২৮ দিনেই দেশে এলো ২৬২ কোটি ডলারের রেমিট্যান্স ◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের কারণে জাপানে আটকে পড়া বাংলাদেশীদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক : [২] বুধবার জাপানে বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তায় এ অনুরোধ করা হয়।

[৩] দেশটিতে যে সকল ছাত্র-ছাত্রী ইতোমধ্যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করেছেন কিন্তু বাংলাদেশে ফিরতে পারছেন না তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

[৪] জরুরী ভিত্তিতে তাদের নাম, পাসপোর্ট নাম্বার, বিশ্ববিদ্যালয়ের নাম, বৃত্তির নাম (যদি থাকে), জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বাংলাদেশের বর্তমান ঠিকানা, জাপানের ঠিকানা, জাপানের ফোন নাম্বার, ইমেইল, পাসপোর্টের কপি এবং আটকে পড়ার প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন পত্রসহ [email protected] এই ঠিকানায় জরুরী ভিত্তিতে ইমেইল প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

[৫] এছাড়া ব্যবসায়ী, পর্যটকসহ বিভিন্ন পেশার মানুষ যারা বাংলাদেশ থেকে সম্প্রতি জাপান গিয়ে আটকে পড়েছেন তাদেরকেও অনুরূপ তথ্য প্রেরণের জন্য অনুরোধ করেছে দূতাবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়