শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত সিএনএনের উপস্থাপক ক্রিস কুমো

নিউজ ডেস্ক : [২]  টেলিভিশন চ্যানেল সিএনএনের উপস্থাপক ও নিউ ইয়র্কের গভর্নর অ্যানড্রু কুমো’র ভাই ক্রিস কুমো করোনা ভাইরাসে আক্রান্ত। মঙ্গলবার তিনি নিজেই এই ঘোষণা দিযেছেন। বলেছেন, পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ অবস্থায় বাড়িতে বসেই তিনি কাজ করে যাবেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, ক্রিস কুমো কিছুটা ভাল বোধ করছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯টায় সিএনএনে প্রচার হয় তার অনুষ্ঠান ‘কুমো প্রাইম টাইম’। এই অনুষ্ঠানে তিনি উপস্থাপক। মানবজমিন

[৩]  এখন বাড়িতে অবস্থান করে সেখান থেকেই তিনি এই প্রোগ্রাম চালিয়ে যাবেন। তিনি টুইটারে লিখেছেন, এই কঠিন সময়ে এবং দিনের পর দিন যখন পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে, তখন মাত্র জানতে পারলাম আমি করোনা ভাইরাসে আক্রান্ত। সম্প্রতি আমি এমন সব মানুষের সঙ্গে মিশেছি, যাদের করোনা ভাইরাস পজেটিভ। ফলে আমার জ¦র, কাশি, গলাব্যথা ও শ^াসকষ্ট দেখা দেয়। আমি আশা করি, এটা আমার সন্তানদের ও স্ত্রী ক্রিস্টিনার ভিতর সংক্রমিত করবো না। যদি তা ঘটেই যায়, তাহলে এই অসুস্থতার চেয়েও বেশি কষ্টের হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়