শিরোনাম
◈ হ‌কি‌তে বহুদেশীয় মঞ্চে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ ◈ ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ ◈ বেনজীর দুবাই থেকে অন্য দেশে যেতে পারবেন না, বাংলাদেশকে আমিরাতের আশ্বাস ◈ যুদ্ধ ও বন্দর মাশুলের ধাক্কা : ৯ মাসে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬% ◈ দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল এলএনজি সরবরাহ, কমবে গ্যাস সংকট ◈ সৌদিতে হুথিদের হামলা, তবু কেন যুদ্ধে নামছে না মক্কা জোট? ◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয়

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশি সমস্যায় যে খাবারগুলো খাবেন না

ডেস্ক রিপোর্ট : [২] ঋতু পরিবর্তন বা আবহাওয়া বদলের সময় শুষ্ক বা কফ-কাশির সমস্যায় ভোগেন অনেকেই। বিরক্তিকর এই কাশির সমস্যা থেকে মুক্তি পেতে খাবারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিছু খাবার আছে, যা কাশি নিরাময় করে। আবার কিছু খাবার আছে, যা খেলে কাশি বেড়ে যেতে পারে। কাশির সময় যে খাবারগুলো এড়ানো দরকার,  জেনে নিন সেই তালিকায় থাকা খাবারগুলো সম্পর্কে: প্রথম আলো, আমাদের সময়

[২] দুধ : কাশি হলে অনেকেই বলেন, গরম দুধ খেতে। এতে গলায় আরাম হয় ঠিকই, একই সঙ্গে দুধ ফুসফুস ও গলায় মিউকাস উৎপাদন বাড়িয়ে দেয়। কাশি হলে তাই দুধ এড়িয়ে চলাই ভালো।

[৩] পানিস্বল্পতা : কাশি হলে গলা শুকনো রাখা একেবারে ঠিক নয়। তরল খাবার, যেমন- স্যুপ খেতে পারেন।

[৪] প্রক্রিয়াজাত খাবার : ব্রেড, পাস্তা, বেকড খাবার, চিপস বা সুগারি ডেসার্ট খেলে কাশি বাড়ে। এর বদলে শাকসবজি ও পুষ্টিকর খাবারে মন দিন। ভিটামিন-সি জাতীয় খাবার এ সময় বেশি বেশি খেলে কাশির দমক বন্ধ হয়ে যাবে।

[৫] ভাজাভুজি : কাশি হলে অনেক সময়ই মুখে রুচি থাকে না। ভাজা খাবার খেয়ে অনেকেই রুচি ফেরানোর চেষ্টা করেন। এতে কাশি আরও বাড়ে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া পুরোপুরি ছেড়ে দেওয়াই ভালো।

[৬] টক জাতীয় ফল : এতে সাইট্রিক অ্যাসিড আছে। ফলে কাশি হলে না খাওয়াই ভালো। কারণ সাইট্রিক অ্যাসিড গলায় সংক্রমণ ঘটায় ও কফ আরও বাড়িয়ে দেয়।

[৭] ঠান্ডা খাবার: কাশি হলে আইসক্রিম বা শীতল পানীয়ের মতো কোনো ঠান্ডা খাবার খাওয়া ঠিক নয়। এটি শ্বাসনালি শুষ্ক করে ফেলে এবং প্রদাহ তৈরি করে। কফ ও কাশি বাড়িয়ে তোলে ঠান্ডা খাবার।

  • সর্বশেষ