শিরোনাম
◈ ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বেটিংয়ের কোটি কোটি ডলার ◈ ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল ◈ ইংল্যান্ড সফরে বাড়তে পারে বাংলাদেশের ম্যাচ সংখ্যা! ◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বিশ্বে সর্বাধিক মৃত্যু ইতালিতে জাতীয় শোক ঘোষণা

মাজহারুল ইসলাম : [২] গতকাল এ ঘোষণা পর থেকে দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে নতুন করে আরও ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৪৪৩ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজারের ১২৮ জন। এ অবস্থায় আতঙ্ক ও অনিশ্চতায় দিন কাটাচ্ছেন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরাও। ওয়ার্ল্ডোমিটার,সময়টিভি, বিডি২৪

[৩] জানা যায়, নানা পদক্ষেপ নেয়ার পরও দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে পারছে না সেখানকার কর্তৃপক্ষ। এ অবস্থায় আরও কঠোর মনোভাব দেখাচ্ছে দেশটির সরকার। এরইমধ্যে কেয়ারেন্টাইন না মানায় এবং বিনা কারণে ঘরের বাইরে থাকার অপরাধে লক্ষাধিক মানুষের বিরুদ্ধে মামলা, জেল এবং অর্থদন্ড দেয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় কর্তৃপক্ষ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

[৪] গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হন চীনের এক নারী মাছ ব্যবসায়ী। এরপর দ্রুত এ ভাইরাস ২০৬টি দেশে ছড়িয়ে পড়লে বিপর্যস্ত হয়ে যায় পুরো বিশ্ব। মৃতের দিক দিয়ে নাজুক অবস্থায় পড়ে ইউরোপের।

  • সর্বশেষ