শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনবিড়াল বা ভাল্লুকের মতো দেখতে বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী উদ্ধার

মাজহারুল ইসলাম : [২] সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে থেকে মঙ্গলবার দুপুরে ওই বন্যপ্রাণীটি উদ্ধার করেছে গ্রামবাসী। ১০ থেকে ১৫ ইঞ্চি লম্বা ওই প্রাণীটির গায়ের রং ধুসর। এর সারা গাঁ লোমে ঢাকা। গ্রামবাসী জানিয়েছেন, তারা এর আগে এমন প্রাণী কেউ দেখেননি। ইত্তেফাক, ভোরেরকাগজ, মানবজমিন

[৩] কামড়াবন্দ গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, দুপুরের দিকে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির একটি বেল গাছে প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। এরপর গ্রামের লোকজন বেল গাছের ডাল থেকে প্রাণীটি ধরে খাঁচার মধ্যে ভরে রাখে।

[৪] বণ্যপ্রানীটি আটকের সংবাদ পেয়ে আশপাশের গ্রামের লোকজন প্রাণিটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। ওই প্রাণীটি কলা খায়, নড়াচড়া কম করে এবং মানুষকে আকড়ে ধরার চেষ্টা করে।

[৫] এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত বিজেন ব্যানার্জী গণমাধ্যমকে বলেন, ওই বন্যপ্রাণীটিকে উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়