শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সংকট : অর্থনৈতিক মন্দা আসন্ন?

সুব্রত বিশ^াস : কোভিড-১৯ কতো ক্ষতিসাধনের পর থামবে, তা অজ্ঞাত। কিন্তু আশঙ্কা, দেশের অর্থনীতি অতিমন্দার গহ্বরে পড়তে পারে। যে দেশে আর্থিক পরিস্থিতি পূর্ব হতেই টলমল; যে অর্থব্যবস্থার সিংহভাগজুড়ে আছে অসংগঠিত ক্ষেত্র; যে দেশের নীতিনির্ধারকেরা অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত করতেই অভ্যস্ত। আর্থিক মন্দার মুখে দাঁড়ায়ে জগএ ংবপঃড়ৎ । বাজারে চাহিদা তলানিতে ঠেকছে, কর্মসংস্থানহীনতার হার অর্ধশতকের সর্বোচ্চ স্তরে পৌঁছায়াছে।
কোভিড-১৯’এর আক্রমণ ঘটছে এই শরীরেই। তার উপর, অর্থনীতির সিংহভাগই অসংগঠিত। কোভিড-১৯ মোকাবিলায় সামাজিক দূরত্বরক্ষাই হোক অথবা লকডাউন, প্রতিটি সিদ্ধান্তই অসংগঠিত ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে। প্রভাবটি আরও মারাত্মক হয়ে উঠে অর্থনৈতিক অসাম্যের পরিপ্রেক্ষিতে। আর্থিক অসাম্য ক্রমবর্ধমান। ফলে, জনসংখ্যার সিংহভাগের ক্রয়ক্ষমতা অতি সীমিত। কোভিড-১৯’এর কারণে যদি তাদের আয় আরও কমে, বা সাময়িক ভাবে বাজার বন্ধ
হয়ে যায়, তবে সেই ক্রয়ক্ষমতা আরও কমবে। প্রভাব পড়বে তাদের পুষ্টি এবং স্বাস্থ্যের উপরও, ফলে ভবিষ্যতেও আয়-সম্ভাবনা হ্রাস পাবে। জনসংখ্যার সিংহভাগের চাহিদা যদি তলানিতে ঠেকে, তবে বাজারের উপর তার প্রভাব ভয়ঙ্কর। করোনাভাইরাস বিদায় হলেও বাজারের স্বাস্থ্য ফিরবে না। বস্তুত, সেই বিপদের ইঙ্গিত মিলতে আরম্ভ করছে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ সম্ভাব্য আয়বৃদ্ধির হারকে ছাঁটছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়