শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

সিরাজুল ইসলাম: [২] মদিনার আল জাহরা হাসপাতালে ২৪ মার্চ তিনি মারা যান। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানায়।

[৩] মৃত ব্যক্তির আত্মীয়স্বজন জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি। তার পাসপোর্টে উল্লেখ করা ফোন নম্বরে যোগাযোগ করা হয়। তখন বলা হয় সেটি ভুল নম্বর।

[৪]এ বিষয়ে জেদ্দা কনস্যুলেট উইং চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। এতে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কনস্যুলেট। সূত্র: বাংলা ট্রিবিউন

[৫] সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ১১৫ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত হয়েছে এক হাজার ৪৫৩ জন। সৌদি গেজেট

[৬] শনিবার করোনায় কাতারে এক বাংলাদেশি করোনায় মারা গেছে। তার নাম দিলিপ কুমার রায়। সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ১৬ মার্চ তাকে দোহার হামাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেটিও দেশটিতে করোনায় প্রথম মৃত্যু। রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়