শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বন্দরে লোড আনলোড স্বাভাবিক রাখতে সাইফ পাওয়ার টেকের বিশেষ উদ্যোগ

মো. আখতারুজ্জামান : [২] দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে কনটেইনার লোড আনলোড স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

[৩] সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধমূলক কর্মসূচির কারণে গণপরিবহন বন্ধ থাকায় এনসিটি ও সিসিটির কর্মীদের নগরের বিভিন্ন পয়েন্ট থেকে আনা নেওয়া করতে তিনটি বাসের ব্যবস্থা করেছি আমরা। একটি বাস কাঠগড়, একটি বহদ্দারহাট এবং অপরটি অলংকার থেকে আমাদের শ্রমিকদের আনা নেওয়া করছে।

[৪] আমাদের কর্মীদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছি। সবার জ্বর পরীক্ষা করে ইয়ার্ডে ঢোকাচ্ছি। নিজস্ব চিকিৎসকের ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করেছি। উন্নত নাশতা সরবরাহ, শ্রমিকদের প্রণোদনাসহ নানা উদ্যোগ নিয়েছি আমরা। বিশেষ এ উদ্যোগের ফলে আমাদের অধীন টার্মিনালগুলোতে নিরবচ্ছিন্ন অপারেশন চলছে।

  • সর্বশেষ