শিরোনাম
◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্বাধীনতার পর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দেশে মাথাপিছু আয় বেড়েছে বিশগুণের বেশি, বিবিএসের বিশ্লেষণ

সাইদ রিপন : [২] স্বাধীনতা অর্জনের পর থেকে দেশের অর্থনীতি দ্রুততার সাথে সমৃদ্ধি অর্জন করেছে। অর্থনীতি প্রবৃদ্ধির ফলে জনগণের মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে। ১৯৭২-৭৩ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ ছিলো ৮৮ মার্কিন ডলার। ২০১৮-১৯ অর্থবছরে বিশগুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৯ ডলার।
[৩] সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও জাতীয় পরিসংখ্যান সংস্থা বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির তথ্য-উপাত্ত বিশ্লেষণ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৪] প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক চিত্রে দেখা গেছে, জিডিপির প্রবৃদ্ধি সর্বদাই ধনাত্বক ছিলো। পাশাপাশি ক্রমবর্ধমান ছিলো মাথাপিছু আয়। যেখানে সদ্য স্বাধীন দেশের ভিত্তিবছর ১৯৮৪-৮৫ অর্থবছরের হিসাবে ১৯৭২-৭৩ সালে মাথাপিছু জিডিপি ছিলো মাত্র ৬৭১ টাকা, সেখানে মাত্র দুই যুগ পর ১৯৯৫-৯৬ সালে সে মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৬০ টাকা।

[৫] প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১৯৯৫-৯৬ অর্থবছরে জিডিপি প্রাক্কলনের ভিত্তিবছর পরিবর্তনের কারণে প্রাক্কলিত জিডিপি ও মাথাপিছু আয়ের পরিমাণ উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ১৯৯৫-৯৬ অর্থবছরে ভিত্তিবছর ধরে মাথাপিছু জিডিপি ছিলো ১৩ হাজার ৬২২ টাকা। ১৯৮০-৮১ থেকে ২০১০-১১ অথবছরের এই তিন দশকে মাথাপিছু আয় প্রায় ১৬ গুণ বেড়েছে। সর্বশেষ ২০১০-১১, ২০১৫-১৬ এবং ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিলো যথাক্রমে ৯২৮ ডলার, এক হাজার ৪৬৫ এবং এ হাজার ৯০৯ ডলার।

[৬] এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিবিএস এবারই প্রথম স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত বিস্তারিত তথ্য দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে। এ প্রতিবেদনটির মাধ্যমে দেশ স্বাধীনতার পর থেকে জিডিপি, মাথাপিছু আয়, মূল্যস্ফীতি, দারিদ্রতা, গড় আয়ু, জনসংখ্যা বৃদ্ধিসহ বিস্তারিত তথ্য আছে।

  • সর্বশেষ