শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোয়ারেন্টাইন’ শব্দের উৎপত্তি

কামাল পাশা চৌধুরী : ‘কোয়ারেন্টাইন’ শব্দটির মূলত উৎপত্তি ইতালিতেই। তেরোশ সাতচল্লিশ সালে ‘বিউবনিক প্লেগ’ যখন বিশ্বে দ্বিতীয়বার মহামারী আকারে দেখা দেয় তখন এই রোগ ভেনিস নগরীতে ছড়ায় জাহাজের নাবিকদের মাধ্যমে। নগরবাসী দেখলো কিছু জাহাজ এসে বন্দরে ভিড়ছে যার নাবিকেরা এক ভয়ংকর রোগে আক্রান্ত। তাদের শরীরের ঘা থেকে রক্ত মাংস খসে খসে পড়ছে। তখন ভেনিসের মেয়র চল্লিশ দিনের জন্য বহিরাগত সব জাহাজ ভেনিস বন্দরে নোঙর করা নিষিদ্ধ করলেন। রোমান ভাষায় ‘কোয়ারান্তা’ অর্থ ‘চল্লিশ’। সে সময় নৌপথে ছাড়া ভেনিসে প্রবেশ প্রায় অসম্ভব ছিলো তাই ৪০ দিনের জন্য ভেনিস বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো বিশ্ব থেকে। সেই থেকেই ‘কোয়ারেন্টাইন’ শব্দটির উৎপত্তি(বি.দ্র. এক সাহিত্যিক বন্ধু জিজ্ঞেস করেছিলোÑ আমার মতে ‘কোয়ারেন্টাইন’ শব্দের সঠিক বাংলা কী হতে পারে। আমি উত্তর দিলামÑ ‘চল্লিশা’। বন্ধুটি খুব রেগে গেলেন। তাই এই পোস্ট)। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়