শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবজমিনের সাবেক ফটোসাংবাদিক, নিউ ইয়র্ক প্রবাসী স্বপন হাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

দর্পণ কবীর, বাবুল তালুকদার,  শাবান মাহমুদ : ফেসবুক থেকে :  [২] জ্যমাইকার কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  তিনি তিনদিন কোমায় ছিলেন।

[৩] স্বপনের জ্বর হয়েছিল। তাই নিয়মিত ডায়ালিস করতে গেলে তারা হাসপাতালে যেতে বলেন। স্বপন হাসপাতালে গেলে তাকে ৫দিন আগে ডায়ালিসিস করানো হয়। তাকে ছেড়ে দেবার প্রস্তুতি চলছিল। শেষ অব্দি টেস্টের রিপোর্টে করোনা ভাইরাস থাকায় তাকে রেখে দেয়া হয়। একদিনের মধ্যে তার অবস্থার অবনতি ঘটে। আজ মারা গেলেন।
[৪] এ. হাই স্বপন দৈনিক বাংলাবাজার এবং দৈনিক মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন ফটো সাংবাদিক হিসাবে করেছিলেন। নিউইয়র্কে সাপ্তাহিক আজকাল, প্রথম আলো উত্তরামেরিকা ও টিবিএন-২৪ টিভিতে কাজ করেছেন। সর্বশেষ ছিলেন আজকাল পত্রিকায়।

[৫] স্বপন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়