শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব বন্ধ করলেন স্থানীয় প্রশাসন

তিমির চক্রবর্ত্তী: [২] বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার সোমবার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সবরকম জনসমাগমে নিষেধাজ্ঞার কারণেই এ সিদ্ধান্ত। যুগান্তর

[৪] তিনি বলেন, লগ্ন অনুযায়ী লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে ৩১ মার্চ বিকাল ৫টা থেকে শুরু হয়ে ১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠানের কথা ছিল।

[৫] তাই ওই দিন ঘরে বসে ব্রহ্ম মুহূর্তে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করার কথা বলেন।ভোরের কাগজ

[৬] জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নির্দেশ অনুযায়ি এই স্নানোৎসব বাতিল করার জন্য অনুরোধ জানানো হয়। ঢাকা ট্রিবিউন

[৭] ভারতসহ এশিয়ার অনেক দেশ থেকে আসা প্রায় ১০ লাখ লোকের সমাগম হয় এখানে।

[৮] স্নানোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিৎ সাহা বলেন, আগেই আমরা উৎসবের পরিসর ছোট করার চিন্তা করছিলাম। দেশ রূপান্তর

  • সর্বশেষ