শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মহামারী প্রতিরোধে মাঠ প্রশাসন কীভাবে কাজ করছে তা জানার পাশাপাশি দিকনির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী

আনিস তপন : [২] এজন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিবেন তিনি।

[৩] মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য ভিডিও কনফারেন্সের আগে সরকারের কয়েক জন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

[৪] এ বিষয়টি নিশ্চিত করে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী জানান, আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের ভিডিও কনফারেন্সে তারা অংশ নিবেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

[৫] তবে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দীকি বিটু কয়েকজন মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিও কনফারেন্সে অংশ নেবেন মন্ত্রীরা।

[৬] এদিকে এক প্রতিবেদনে জানায়, ডিসিদের সঙ্গে অনুষ্ঠিতব্য ভিডিও কনফারেন্সের আগে কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আরও থাকতে পারেন মন্ত্রিপরিষদ সচিবসহ সশস্ত্র বাহিনী বিভাগের কয়েকজন কর্মকর্তা।

[৭] একই প্রসঙ্গে বিডি নিউজ তাদের প্রতিবেদনে জানায়, মাঠ প্রশাসনকে দেশের খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে ডিসিরা কীভাবে কাজ করছেন সে বিষয়ে জানবেন সরকারপ্রধান। নির্দেশনায় ডিসিদের কীভাবে কাজ করতে হবে এবং অসহায়দের কাছে কীভাবে খাবার পৌঁছে দিতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন।

  • সর্বশেষ