শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে জেএমবি’র চার সদস্য আটক

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রতিনিধি: [২] সোমবার বিকেলে র‌্যাব-১৪ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] র‌্যাবের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।

[৪] আটককৃতরা হল- শরিফ মিয়া (১৮), আইয়ুব আলী (২৫), নজরুল ইসলাম (৫৫) ও এরশাদ আলী (২৩)। তারা সবাই মুক্তাগাছার উপজেলার বাসিন্দা।

[৫] র‌্যাব জনায়, রোববার সকাল ৬ টার দিকে র‌্যাব-১৪'র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিন্নাকুড়ি গ্রামের দাখিল মাদ্রাসা ভবনের পাশে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর গোপন বৈঠক চলার সময় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় জিহাদী বই ও লিফলেটসহ ওই চারজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি'র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

[৬] এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়