শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরীক্ষায় ১৭টি ল্যাব স্থাপন করা হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: [২] জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় সারাদেশে আরও ১৭টি নতুন ল্যাব স্থাপন করা হবে। তিনি সোমবার করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে একথা বলেন।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আরো ল্যাব স্থাপনের কারণ যাতে তাড়াতাড়ি চিকিৎসা ও পরীক্ষা করতে পারে। টেকনিশিয়ান ও অন্যান্য যারা স্যাম্পল কালেকশন করে তাদের ইতোমধ্যে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কাজেই পরীক্ষার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে।

[৪] মন্ত্রী জানান, দেশের বিভিন্ন হাসপাতালে ২০০টি নতুন আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে; যার মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধাও রয়েছে। দেশে পরীক্ষা কীটের কোনো অভাব নেই, পিপিই’রও অভাব নেই উল্লেখ করে তিনি গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

[৫] তিনি কোভিড-১৯ সংক্রমণের এ পর্যায়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশে বলেন, দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে। আমরা আশা করছি, এ বিরাট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। স্বাস্থ্য মন্ত্রী বলেন, কাজ যা হয়েছে, তুলনামূলকভাবে তা ভালো হয়েছে। আগামীতে আরও ভালো হবে। যেকোনো রকমের প্রয়োজনে আমরা সার্বক্ষণিক জনগণের পাশে আছি। আমি নিজেই তদারকি করছি। আশা করি, অল্পদিনে সমস্যা দূর হবে। কোথাও কোনো অসুবিধা হলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টারে জানাতে দেশবাসীকে অনুরোধ জানান তিনি। বাসস ও ইত্তেফাক

  • সর্বশেষ