শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী-ঘর ভাংচুরসহ মারপিটে আহত ৪

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : [২] গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ী-ঘর ভাংচুরসহ মারপিটে ৪জন আহত হয়েছেন।

[৩] এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বাদশা মিয়ার সাথে একই গ্রামের মৃত নজলার শেখের ছেলে নুরুন্নবী গংদের সহিত দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত জমি-জমা বিরোধ সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন এবং থানায় একাধিক অভিযোগ দাখিল হয়। কিন্তু বিবাদী নুরুন্নবী গংরা দুর্দান্ত প্রকৃতির হওয়ায় বাদশার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে রাতারাতি বাড়ী-ঘর নির্মাণ করে।

[৫] এরই ধারাবাহিকতায় বিবাদীগণ বিভিন্ন সময় ও তারিখে বাদশা মিয়াসহ তার পরিবারের লোকজনদের গালি গালাজসহ ভয়ভীতি প্রদর্শন করে আসিতেছে।

[৬] এমনি অবস্থায় গত ২৯ মার্চ (রোববার) বিকেলে বিবাদীগণসহ ভাড়াটিয়া লোকজন দ্বারা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে দলবদ্ধ হইয়া বাদশা মিয়ার বসতবাড়ীতে প্রবেশ করিয়া বাড়ী-ঘর ভাংচুর এবং মারপিটসহ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এতে ভাবী সেলী বেগম (৪০), স্ত্রী রেবেকা বেগম (৩৫), ভাগনী রুমানা খাতুন (২০) ও মেয়ে শাবানা বেগম (২২) গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের মধ্যে সেলী ও রুমানার অবস্থার অবনতি হলে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

[৭] এ ব্যাপারে বাদশার ভাই আঃ সামাদ বাদী হয়ে নুরুন্নবীসহ ১৬জনকে বিবাদী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে ৩০ মার্চ (সোমবার) দুপুরে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়