শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি মোকাবেলায় সংসদ সদস্যদের জনগণের পাশে থাকতে আহবান জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

মনিরুল ইসলাম: [২] তিনি বলেন, উন্নত দেশগুলোতে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস মোকাবেলায় অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ। এ ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পরলে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই ছড়ানোর আগেই সচেতনতা বাড়ানো প্রয়োজন। তিনি সংসদ সদস্যদের জনগনের পাশে থেকে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহবান জানান।

[৩] চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ অনেক সচেতন হয়েছেন। খুব শ্রীঘ্রই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি সোমবার এক বিবৃতিতে এ আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়