শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ডাস্টবিন থেকে এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] বন্দরনগরী চট্টগ্রামের নালাপাড়া এলাকায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

[৩] সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ।

[৪] সদরঘাট থানার সহকারী উপ পরিদর্শক সাজু প্রতাপ দাশ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে স্থানীয় মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৫] তিনি আরও বলেন, আমরা যখন বাচ্চাটি উদ্ধার করি, তখনও তার নাভি কাটা হয়নি। স্থানীয় মেডিক্যালে তার নাভি কাটা এবং প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩২নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। বাচ্চাটি সুস্থ আছে বলে জানা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়