শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেলেন ৪৪১

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] জেলার বিদেশ থেকে আসা ৫৬৯ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ এর মধ্যে ৪৪১ জনকে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেছে। এ নিয়ে জেলার নয়টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা গিয়ে দাড়ালো ৫৬৯ জন।

[৩] সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জেলায় মোট ৫৬৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সদর ৪৬জন। ছাড়পত্র নিয়েছে ৪১, বেলকুচির ৩৯ জন। ছাড়পত্র নিয়েছে ২০, উল্লাপাড়া ১১১ জন। ছাড়পত্র নিয়েছে ৯৭, রায়গঞ্জে ৭৫ জন। ছাড়পত্র নিয়েছে ৬৭, কাজীপুর ২৯ জন। ছাড়পত্র নিয়েছে ২২, শাহাজাদপুর ১৮৫ জন। ছাড়পত্র নিয়েছে ১৪৬, কামারখন্দ ৪৭ জন। ছাড়পত্র নিয়েছে ৩৬, তাড়াশ ১৭ জন, চৌহালী উপজেলায় ২০ জন। ছাড়পত্র নিয়েছে ১২ জন।

[৪] সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যাবেক্ষনে রাখা হয়েছে। তাদের ১৪ দিন পর্যন্ত কোন লক্ষণ ছাড়াই কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এর মধ্যে অনেকে ছাড়পত্র নিয়ে বাড়ী চলে গেছে। তিনি আরো বলেন, জেলা সদরসহ ৯টি উপজেলায় মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়