শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ পড়ানোর কারণে ৪৩ ইমাম গ্রেফতার

ইসমাঈল আযহার: [২] খবরে জানানো হয়েছে, এসব ইমামদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে পাঞ্জাব থেকে এবং বাকী ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে সিন্ধু রাজ্য থেকে। ডন, জিও নিউজ, সাউথ এশিয়া মনিটর

[৩] গ্রেফতারকৃত ইমামদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি ধারা ১৮৬ (জন সমাবেশ বাতিলে সরকারী কর্মচারীদের কাজে বাধা দেয়া), ১৮৮ (আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকারী কর্মচারীকে সহায়তা না করা) এবং ২৬৯ (জীবনের জন্য বিপজ্জনক সংক্রামক রোগ ঠেকাতে জারি করা বিধি-নিষেধ অমান্য করা) এর অধীন মামলা দায়ের করা হয়েছে।

[৪] ডেইলি জাং পত্রিকার খবরে জানানো হয়েছে, নিময় ভঙ্গ করায় করাচি থেকেও তিন জন ইমামকে গ্রেফতার করা হয়। তবে সঙ্গে সঙ্গে তাদেরকে ৫ হাজার রুটি করে জরিমানা আদায় করে মুক্ত দেয়া হয়েছে।

[৫] প্রসঙ্গত, সিন্ধুর প্রাদেশিক সরকার ঘোষণা করেছিল যে, কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে নাগরিকদের ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জুমার নামাজসহ জামাতে নামাজ পড়া যাবে না। অপর দিকে পাঞ্জাব সরকার কেবল নামাযের আহ্বানকারী মুয়াজ্জিন, ইমামসহ পাঁচ জনকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়