শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেই এসিল্যান্ডকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

বাংলাদেশ প্রতিদিন : [২] যশোরের মনিরামপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) সাইয়েমা হাসনকে ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্যংক কর্মকর্তা জাফর আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রবিবার রাতে সাইয়েমা হাসান নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মনিরামপুর থানায় মামলাটি করেন।

[৩] পুলিশ ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদকে ঢাকা থেকে গ্রেফতার করে যশোরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আগামীকাল সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হতে পারে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সাইয়েমা হাসান বাদী হয়ে মামলাটি করেন।

[৪] উল্লেখ্য, মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিন বয়স্ক ব্যক্তির কান ধরে অপমানিত করায় ব্যাপক সমালোচনার শিকার হন। এ সংক্রান্ত ছবি ফেসবুকে ভাইরাল হয়। এক পর্যায়ে সাইয়েমা হাসানকে মনিরামপুরের এসিল্যান্ড থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
এ ঘটনায় মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা অপমানিত তিন বয়স্ক ব্যক্তির বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনাও করেন। এসব বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেখানে আপত্তিকর বিষয় লেখেন ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়