শিরোনাম
◈ আবু সাঈদ হত্যা : ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরীক্ষা-নিরীক্ষায় সরকারের ধীরগতি, জেলা পর্যায়ে সরঞ্জামাদি সরবরাহ করতে ব্যর্থ, বললেন কর্নেল অলি

শিমুল মাহমুদ : [২] লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের বেশিরভাগই বয়স্ক। বাংলাদেশে যারা মারা যাওয়াদের কয়েকজনের বয়সও ৬০ বছরের বেশি। করোনাভাইরাস সংক্রমণে বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। মারাত্মক ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশে কারাবন্দিদের মুক্তি দেয়া হচ্ছে।

[৩] কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জেলা-উপজেলা পর্যায়ে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের। সে দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

[৪] তিনি বলেন, যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী এবং সম্ভাব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহবান জানাচ্ছি।

[৫] রোববার এক বিবৃতিতে এসব কথা জানান তিনি। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়