শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জিল্লুল হাকিম

রাজবাড়ী প্রতিনিধিঃ [২] করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৬০০ জন অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

[৩] রোববার দুপুর ১২টার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকের হাতে ১০কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল তুলে দেয়া হয়।

[৪] নবাবপুর ইউনিয়ন আ. লীগের আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা আ. লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল হোসেন, নবাবপুর ইউনিয়ন আ. লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.আজিজ ইকবাল প্রমুখ।

[৫] এহসানুল হাকিম সাধন বলেন, রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আ. লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের নির্দেশে নবাবপুর ইউনিয়নের ৬০০ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের তিনটি উপজেলার সবগুলো ইউনিয়নে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়