শিরোনাম
◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞা অমান্য করে পণ্যবাহী ট্রাকে যাত্রী বহনের দায়ে ১১ ট্রাক চালককে অর্থদণ্ড

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: [২] করোনাভাইরাসের সংক্রমণ বন্ধ করতে শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় ১১টি পিকআপ ভ্যান ও ট্রাক থেকে যাত্রী নামিয়ে দিয়ে এই দণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

[৩] অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি মো. আক্তার হোসেন শাহিন। তাকে সহযোগীতা করেন মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ প্রশাসন।

[৪] জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস মোকাবিলায় বৃহস্পতিবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকার সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

[৫] পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ যাতে ঘর থেকে বের না হয়, সে জন্য টানা ১০ দিনের সাধারণ ছুটিও ঘোষণা করে সরকার। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়