শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজরে করোনা আক্রান্ত মহিলার অবস্থা অবনতি, ঢাকায় প্রেরণ

হাবিবুর রহমান, কক্সবাজার প্রতিনিধি: [২] জেলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা প্রায় ৭০ বছর বয়স্ক করোনা আক্রান্ত মহিলা রোগীকে ঢাকায় রেফার করা হয়েছে। শনিবার ( ২৮ মার্চ) বিকেলে ঢাকার উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. সুমন বড়ুয়া।

[৩] তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত মহিলা রোগীর আগে থেকেই এজমা সহ বিভিন্ন জটিল রোগ ছিলো। মহিলাটির এসব রোগসহ করোনা রোগের সমন্বিত চিকিৎসা করা কক্সবাজার সদর হাসপাতালে কঠিন হয়ে পড়েছে। তাই সবার সিদ্ধান্তক্রমে তাকে রেফার করা হয়েছে।

[৪] প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি সৌদী আরবে উমরাহ হজ্জ করতে গিয়ে চলতি মাসের ১৩ তারিখ মহিলাটি তার সন্তান সহ দেশে ফেরেন। পরে মহিলাটি গুরতর অসুস্থ হয়ে পড়লে বিদেশ থেকে আসার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ২২ মার্চ মহিলাটির চিকিৎসকেরা তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে টেস্টের জন্য ঢাকার আইইডিসিআর ল্যাবে পাঠিয়ে দেন। পরে ২৪ মার্চ টেস্ট রিপোর্ট আসলে সেখানে তার শরীরে করোনাভাইরাস জীবাণু ধরা পড়ে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়