শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউইয়র্ক পৃথকীকরণের আহবান থেকে সরে আসলেন ট্রাম্প, নিউইয়র্ক গভর্ণর বললেন, রাজ্যগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার সামিল

শাহনাজ বেগম : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজন নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে কোয়ারান্টাইন বিষয়টি বিবেচনা করছেন। সর্বশেষ সিদ্ধান্তটি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সেও পরামর্শে নেয়া হয়েছিলো বলেও জানান। বিবিসি, নিউজ ডে, সিএনএন

[৩] নিউইয়র্ককে পৃথক করার সিদ্ধান্তকে গভর্ণর অ্যান্ড্রু কুমো ‘বেআইনি’ বলে মন্তব্য করেছিলেন।

[৪] এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২ হাজার ২২৯ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৭ জন। আক্রান্তের অর্ধেকই নিউ ইয়র্কে।

[৫] ভাইারাসের বিস্তার ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার জানান, নিউইয়র্ক, নিউ জার্সি এবং কানেক্টিকাটের কিছু অংশে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) দ্বারা ‘শক্তিশালী ভ্রমণ নিষেধাজ্ঞা’ জারি করা হবে।

[৬] মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার টুইটে জানান, ওই তিন রাজ্যে ১৪ দিনের জন্য বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহবান জানান।

[৭] ফ্লোরিডার রিপাবলিকান গভর্ণর এ পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, আক্রান্ত এলাকা থেকে কাউকে ঢুকতে দেয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়