শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে ফোন দিলেই ইউএনওর ভ্রাম্যমাণ বাজার যাচ্ছে গৃহস্থের বাড়ি বাড়ি

রফিকুর ইসলাম, কাউখালী প্রতিনিধি: [২] পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস মোকাবেলায় মানুষকে ঘরে অবস্থান ও বাজারমুখী জনসমাগম নিরুৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী গৃহস্থের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি চালু করেছেন ভ্রাম্যমাণ বাজার।

[৩] উপজেলা প্রশাসন ও স্থানীয়সূত্রে জানা গেছে, চলমান সংকটে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা নানা মানুষের কাছে সহায়তা চান ইউএনও। এতে স্থানীয় ব্যবসায়ী, নানা সামাজিক সংগঠন, মানবিক মানুষ সহায়তা নিয়ে এগিয়ে আসেন। এভাবেই ইউএনও চালু করেন ভ্রাম্যমাণ বাজার। করোনা-সংকটকালে কাউখালী ইউএনওর এমন ভ্রাম্যামাণ বাজার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর এ কাজে সহায়তা করছে কাউখালী বাজার ব্যবস্থাপনা কমিটি।

[৪] কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, স্থানীয় নানা সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিরা আমাকে সহায়তা করে চলেছেন। করোনা সংক্রমণ মোকাবেলায় মানুষকে নিরাপদে ঘরে থাকা জরুরা। তারা বাজারমুখী হয়ে জনসমাগম সৃষ্টি করলে সংকট মোকাবেলা কঠিন হবে। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। মানুষ সাড়া দিচ্ছে।

[৫] এছারা উপজেলার ভিতওে কারো বাড়িতে যদি খাবার না থাকে তাহলে দয়াকরে তাদেরকে জানাতে বলেছেন। তারা চেষ্টা করবো তাদেরদের জন্য খাবার বাড়িতে পৌঁছে দিতে। এ জন্য ইউএনও প্রয়োজনে তিনটি ফোন নাম্বার ২৪ ঘণ্টা চালু রেখেছেন । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ