শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু : [২] বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রোববার রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

[৩] গত ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথম পালায় সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটানো শুরু হয়। দ্বিতীয় পালায় বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

[৪] ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এর নির্দেশনায় ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়