শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবচরে ৬৮ বস্তা চালসহ এক ডিলার আটক

মাদারীপুর প্রতিনিধি: [২] শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেখপুর বাজার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব-৮ এর একটি দল।

[৩] জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজিদরের ৬৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে শেখপুর বাজারের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী মজুদের জন্য সরিয়ে নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় ইউএনও আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল। অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য একটি দোকান থেকে উদ্ধার করা হয়। এই চাল অন্যের দোকানে রেখে বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল ওই ব্যবসায়ীর।

[৪] ইউএনও আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালানো হয়। তখন ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামে একজনকে আটক করা হয়।

[৫] ওসি আবুল কালাম আজাদ জানান, চালের ডিলারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়