শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মূল উৎস হিসেবে ‘বনরুই’ বা ‘প্যাঙ্গোলিন’ নামক স্তন্যপায়ী একটি প্রাণীকে সন্দেহ করছেন বিজ্ঞানীরা

মশিউর অর্ণব : [২] পৃথিবীতে সবচেয়ে বেশি চোরাই পথে পাচার হওয়া স্তন্যপায়ী এই প্রাণীটিকে চীনের উপাদেয় খাদ্য হিসেবে যেমন গণ্য করা হয় , তেমনি দেশটির ঐতিহ্যবাহী ওষুধ তৈরীতেও প্যাঙ্গোলিনের আঁশ ব্যবহৃত হয়ে থাকে। (এনসাক্লোপিডিয়া অফ লাইফ)

[৩] হংকংয়ের বিজ্ঞানীদের দাবি- প্যাঙ্গোলিনের মধ্যে তারা এমন দুই ধরণের ভাইরাস পেয়েছেন, যার সাথে বিশ্বব্যাপী মহামারীর জন্য দায়ী করোনাভাইরাস এবং 'সার্স-কোভ-২' ভাইরাসের বেশকিছু সাদৃশ্য রয়েছে। (সাইন্স নিউজ)

[৪] তবে ঠিক কীভাবে এই ভাইরাসটি প্যাঙ্গোলিন থেকে মানবদেহে ব্যাপক মাত্রায় সংক্রমণ ঘটালো, সেটি এখনও বিজ্ঞানীদের কাছে রহস্যাবৃত।

[৫] হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক টমি ল্যামের মতে- মানুষের মাঝে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে প্যাঙ্গোলিনের ভুমিকা বুঝতে হলে, বিজ্ঞানীদের আরও বেশি পর্যবেক্ষণ ও পরীক্ষার প্রয়োজন। (বিবিসি)

[৬] করোনাভাইরাসের জিন পরিবর্তন ও মিউটেশনের বিষয়ে সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডওয়ার্ড হোমস বলেন- কিছু কিছু বন্যপ্রাণীর দেহে এমন কয়েকটি ভাইরাস রয়েছে, যা মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে নিজেদেরকে সহজেই মানিয়ে নিতে পারে। (নিউইয়র্ক টাইমস)

[৭] বিজ্ঞানী ও প্রাণী সংরক্ষণবিদদের মতামত- ভবিষ্যতে করোনার মতো মারাত্মক ভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণের ঝুঁকি কমাতে হলে, এখন থেকেই চীনসহ বন্যপ্রাণীর আন্তর্জাতিক বাজারগুলোতে প্যাঙ্গোলিন বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা উচিৎ। (ন্যাচার ম্যাগাজিন)

  • সর্বশেষ