শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজী হায়াৎ বললেন করোনায় আক্রান্ত, মারুফ বললেন আক্রান্ত হননি

ডেস্ক রিপোর্ট  : [২] আমেরিকায় স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে তারা দু'জনই নিউইয়র্কে আইসোলেশনে রয়েছেন। শনিবার সন্ধ্যার পর থেকে এমনই সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় তার বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ-এর বরাত দিয়ে।

[৩] তবে রাতে দেশের একটি জাতীয় দৈনিকের কাছে কাজী মারুফ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, ‘আমি সম্পূর্ণ সুস্থ, স্ত্রীও করোনা আক্রান্ত নন। নিউইয়র্কে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার স্ত্রী রাইসার জ্বর হয়েছে। জ্বরের কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আইসোলেশনে আছেন রাইসা।’

[৪] কিন্তু এর আগে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমকে কাজী হায়াৎ নিশ্চিত করেন যে, আমেরিকায় স্ত্রীসহ করোনায় আক্রান্ত কাজী মারুফ। তিনি জানান, ‘কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। তারা দু’জনই এখন নিউইয়র্কে আইসোলেশনে রয়েছে। তবে তাদের দু’টি সন্তান সুস্থ আছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’ এদিকে, মারুফের অস্বীকারের পর পুনরায় কাজী হায়াৎ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়