শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের হস্তক্ষেপে আকিজ গ্রুপের অস্থায়ী হাসপাতাল নির্মানের কাজ পুনরায় শুরু

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ১৮৪ নম্বর প্লটে আকিজ গ্রুপের একটি হাসপাতাল তৈরিতে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছিলো। দেশ রূপান্তর, বাংলাদেশপ্রতিদিন

[৩] জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে শ’দুয়েক লোক সেখানে অবস্থান নিয়ে হাসপাতালটি নির্মাণের প্রতিবাদ জানায়। তারা নির্মাণ কাজ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। পরে সেখানে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফি।

[৪] এ সময় কাউন্সিলর গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল হবে জেনে হাজারখানেক লোক এখানে এসেছিলো। আমি এসে তাদের শান্ত করি।

[৫] এ বিষয়ে তেজগাঁও থানার এসআই রুহুল আমিন বলেন, কাউন্সিলর আসার পর বেশ কিছুক্ষণ এখানে স্থানীয় লোকজন ছিলেন। পরে তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

[৬]  তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান গণমাধ্যমকে বলেন, এটি একটি ভালো কাজ। আমরা এ ধরনের উদ্যোগের পক্ষে। সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে আকিজ গ্রুপের পক্ষ থেকে প্রথমে আমাদের কিছু জানানো হয়নি।

[৭] স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সমালোচনা করে স্থানীয় এক বাসিন্দা বলেন, সমাজে কিছু লোক থাকেন, যারা ভালো কাজে বাধা তৈরি করেন। স্থানীয় জনগণকে উসকে দিয়ে ব্যক্তিগত ফায়দা লুটতে চায়। লোক পাঠিয়ে আবার নিজেই এসেছেন সরিয়ে নিতে। করোনা ভাইরাস প্রতিরোধে তার কোনো ভূমিকা নেই। স্থানীয় জনগণকে কোনো ধরনের সহযোগিতা করেন না এ ওয়ার্ড কাউন্সিলর।

[৮]হাসপাতাল নির্মাণকাজ বন্ধের বিষয়ে আকিজ গ্রুপের পরিচালক শেখ শামীম উদ্দিন বলেন, কোনো সমস্যা নেই। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ও সম্মতির ভিত্তিতেই আকিজ গ্রুপ জরুরি ভিত্তিতে অস্থায়ী হাসপাতাল গড়ে তুলছে।  তিনি আরও বলেন, তেজগাঁওয়ে টিবিএস মোটরসাইকেল বিক্রির শোরুমটিই অস্থায়ী হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় এখানে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, তা সনাক্ত করা এবং আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে।

[৯] শেখ শামীম আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় এ হাসপাতালটি হবে ৩০১ শয্যার। আশা করছি ২সপ্তাহের মধ্যে হাসপাতালটি চিকিৎসা সেবা দেয়া শুরু করতে পারবে। এটি তৈরি হচ্ছে তেঁজগাও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে। আকিজ সেখানে বিনা মূল্যে রোগীদের চিকিৎসা দেবে। আমাকে সমর্থন দিচ্ছেন আকিজের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ও অন্যান্য পরিচালকেরা। এ ছাড়াও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক সহায়তা করছেন। আকিজ গ্রুপের পরিচালকেরা ব্যবসার বিভিন্ন বিভাগ থেকে নানাভাবে মানুষকে সহায়তা করছেন। তারা মাস্ক তৈরি করে দিয়েছেন। খাদ্য বিতরণ করছেন। জীবাণুনাশক বিতরণ করছেন।

[৯]গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আকিজ গ্রুপের এই উদ্যোগ সম্পর্কে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আকিজ গ্রুপ জনগণের সেবায় এগিয়ে এসেছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। তাদেরকে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ