শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘আমার আর বাঁচতে ইচ্ছে করছে না’ বলেই অঝোরে কাঁদলেন শ্রীলেখা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : [২] লকডাউনের সময় রাস্তার কুকুরদের খাওয়াতে গিয়ে অপমানিত হয়েছেন ভারতের কলকাতার জনপ্রিয় ও আলোচিত অভিনয়শিল্পী শ্রীলেখা মিত্র। তিনি জানান, লকডাউনের সময় কখনও ম্যাগি খেয়ে আবার কখনও সকালে না খেয়ে, রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন তিনি। অথচ এই মহৎ কর্মের জন্য অপদস্ত হতে হচ্ছে তাকে। সূত্র- যুগান্তর, বিডিলাইভ২৪ ও ঢাকা রিপোর্ট

[৩]সম্প্রতি একটি ভিডিওতে শ্রীলেখাকে এমন অভিযোগ করতে দেখা গেছে। ভিডিওতে তিনি জানান, বর্তমানে বড়লোকদের বস্তিতে থাকেন তিনি। সেখানকার মানুষের অর্থই রয়েছে কিন্তু মন বলে কিছু নেই। শ্রীলেখার অভিযোগ, যে সোসাইটিতে তিনি রয়েছেন, সেখানকার মানুষ বার বার অপমান করছেন তাকে। অপদস্থ করা হচ্ছে। একা নারী থাকেন বলে তারা কীভাবে এতটা সাহস পান, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

[৪]মহামারী করোনা পরিস্থিতির সময় কয়েকজন সংসদ সদস্যের মাস্ক পরা ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করায় তারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, বর্তমানে এমন অবস্থার মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে, যেখানে একমুঠো চালের জন্য লড়াই করতে হচ্ছে অনেক মানুষকে। কিন্তু জনপ্রতিনিধি হয়েও কেউ কেউ মানুষের কথা ভাবছেন না। মুখে মাস্ক পরে রূপচর্চা করছেন তারা।

[৫]‘কখনও কেউ আবার রান্নার ভিডিও শেয়ার করছেন। দয়া করে এসব করবেন না এখন। নিজেদের রান্নার ছবি নিজেদের কাছে রাখুন কারণ অনেক মানুষের এখন খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে।’ টালিউডের এই সুন্দরী আরও বলেন, কেউ যদি রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে তার সঙ্গে ঝামেলা করেন, তাহলে তাকে ছেড়ে দেবেন না তিনি। তাই তাকে যেন কেউ অপমান করতে না আসেন। কথা বলতে গিয়ে বেশিরভাগ সময়ই শ্রীলেখাকে অঝোরে কাঁদতেও দেখা গেছে। ভিডিওর শেষ দিকে আবেগাপ্লুত হয়ে তাকে এও বলতে শোনা গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর মানুষের সঙ্গে থাকতে চাই না, পশুদের সঙ্গে থাকতে চাই। আমার মাঝে মাঝে আর বাঁচতে ইচ্ছে করে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়