শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আশঙ্কায় রাজশাহীতে আরও ৪৭ বিদেশফেরত কোয়ারেন্টাইনে

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : [২] করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহীতে খুুঁজে বের করে আরও ৪৭ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৪২ জন। তবে শনিবার সকাল পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

[৩] রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৮ জন, পুঠিয়ায় ৪ জন, বাগমারায় ১৮ জন, মোহনপুরে ১২ জন, তানোরে ১ জন এবং গোদাগাড়ীতে ৪ জনকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। আগামী ১৪ দিন তারা বাড়িতেই থাকবেন।

[৪] এদের মধ্যে ভারত ফেরত ৩৬ জন, দুবাই ফেরত ২ জন, কাতারের ২ জন, সৌদি আরবে ১ জন, মালেশিয়ার ২ জন, আরব আমিরাতের ১ জন ও ফিলিপাইন থেকে ২ জন এসেছেন।

[৫] ডা. এনামুল হক জানান, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে রাজশাহী এসেছেন এক হাজার ৩৪৪ জন। এদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত রাজশাহী জেলায় মোট ৭৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ২১৬ জনকে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়