শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসি ও ডিএসসিসি জীবাণুনাশক স্প্রে অব্যাহত

সুজিৎ নন্দী : [২] করোনাভাইরাস প্রতিরোধে শনিবার ডিএসসিসি ৮টি ওয়াটার ব্রাউজার, ডিএনসিসি ৫টি ওয়াটার ব্রাউজারে তরল জীবাণুনাশক ডিএনসিসি এলাকায় স্প্রে করে। দুই করপোরেশনই ভাইরাসের সংক্রমণ রোধে দৈনিক তিনবার করে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে স্প্রে করছে।

[৩] ডিএসসিসি সকাল ৮টা থেকে মতিঝিল থেকে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ, পুরানো ঢাকার লালবাগ, সদরঘাট, নবাবপুর এবং বিভিন্ন টার্মিনালের আশপাশের এলাকায় দিনে তিনবার স্প্রে করেছে। এর পাশাপাশি প্রায় দেড় হাজার প্রবাসীকে নজরদারিতে রাখছে।

[৪] ডিএনসিসি এলাকাগুলো হলো-কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল হৃদরোগ হাসপাতাল, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, বনানী এবং তার আশপাশের এলাকা। তবে সবচেয়ে করোনা ঝুঁকিপূর্ণ এলাকার অন্যতম কল্যাণপুর এলাকায় গতকাল স্প্রে করা হয়। প্রতিদিন মোট ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রধান সড়ক, উন্মুক্ত স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করছে।

[৫] যে ২৫টি স্থানে ডিএনসিসি হাত ধোয়ার ব্যবস্থা করেছে সেগুলোও কার্যকর আছে। নিউমার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধ রয়েছে। ১৩টি কাঁচাবাজার খোলা থাকার কথা থাকলেও এর বেশির ভাগই বন্ধ আছে।

৬] প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ বলেন, পুরোদমে কাজ চলছে। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ ২৪ ঘণ্টা খোলা আছে। একটি দল জীবাণুনাশক স্প্রে করছে। অপর একটি দল তত্ত্বাবধান ও অপর একটি টহলদারি দল কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়