শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে রোগী শূণ্য হয়ে পরেছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] শনিবার দুপুরে সরজমিনে ২৫০ শর্য্যা হাসপাতালে গিয়ে দেখা যায় বিভিন্ন ওয়ার্ডে মাত্র ১৮ জন রোগী।

[৩] হাসপতাল কর্তৃর্পক্ষের পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ১০টি আইসোলেশন বেড তৈরী রাখলেও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য সনাক্তকরণ কীট এখন পর্যন্ত হাসপাতালে পৌঁছেনি।

[৪] হাসপাতালের আউটডোর এবং ইনডোরে কর্মরত চিকিৎসক ও নার্সদের করোনা ভাইরাস থেকে রক্ষার কোনো পিপিই না থাকলেও চিকিৎসক ও নার্সরা স্ব-স্ব উদ্যোগে জীবনের রিস্ক নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

[৫] মেডিসিন ওয়ার্ডের সিনিয়র নার্স মমতাজ সিদ্দিক বলেন, এখানে ২৯ বেড থাকলেও করোনা আতঙ্কে সব রোগী ছাত্রপত্র নিয়ে বাড়ী চলে গেছে। এই ওয়ার্ডে মাত্র ১জন রোগী আছে।

[৬] শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স ইশরাত জাহান বলেন, এই ওয়ার্ডে সব সময় ৪০/৫০ জন রোগী থাকে। কিন্তু করোনা আতঙ্ক সব চলে গেছে। মাত্র ৪জন রোগী আছে। গাইনী ওয়ার্ডে ১১জন ও সিসিইতে ২জন ভর্তি আছে।

[৭] হাসপাতালের তত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, গত কয়েক দিন মানুষ আতঙ্কে হাসপাতালের আউটডোরে ভিড় করলেও ভয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি। ফলে হাসপাতালের সব ওয়ার্ডগুলোই বর্তমানে খালি হয়ে গেছে। চিকিৎসকদের করোনা ভাইরাস থেকে রক্ষায় ১০০ সেট সরঞ্জাম হাসপাতালে পৌছেছেন বলে তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়