শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

শেখ সাইফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি : [২] শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. উমামা হক তাকে মৃত ঘোষণা করেন।

[৩] বাগেরহাটের মোড়েলগঞ্জে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের সালাম হাওলাদারকে(৫৫) প্রতিবেশী শত্রু পক্ষের লোকেরা মারপিট করে।

[৪] জানা গেছে, বাড়ি সংলগ্ন একটি মৎস্য ঘের নিয়ে প্রতিবেশী চাচাতো ভাই হেলাল হাওলাদারের সাথে বিরোধ ছিল সালামের। ওই জমিতে মাটি কাটতে গেলে হেলাল ও তার ভাগনে লাল মিয়া তাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে বলে দাবি করেছেন সালাম হাওলাদারের দুই ছেলে মিলন ও মিজান হাওলাদার।

[৫] তবে এ অভিযোগ অস্বিকার করে হেলাল হাওলাদার বলেন, মাটি কাটা নিয়ে বাকবিতন্ডা হয়েছে। ওই সময় সালাম হাওলাদার হঠাৎ পড়ে যান। সে হয়তো স্ট্রোক করে মারা গেছে। আগেও তার সেট্রাক হয়েছিলো। তাকে মারপিট করা হয়নি।

[৬] এ সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়