শিরোনাম
◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা ইপিজেডে করোনা ঝুঁকিতে দশ সহস্রাধিক পোশাক শ্রমিক

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] করোনা সংক্রমনরোধে বন্ধ রয়েছে দেশের সকল সরকারি- বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলেও কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডে এখনো বেশ কয়েকটি কারখানা চালু রয়েছে। এসব কারখানার অন্তত দশ হাজার শ্রমিক করোনা ঝুঁকিতে রয়েছেন।

[৩] খোঁজ নিয়ে জানা যায়,কাদেনা স্পোর্টস ওয়্যার,নাসা, চিংচাং,বারিধি(বি-টুপি) গ্রুপের কারখানাসহ আরো কয়েকটি কারখানা চলমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিলো। আর আগামী দিন শনিবার কারখানা খোলা। কারখানায় কর্মরত শ্রমিকদের মুঠো ফোনে ক্ষুদে বার্তায় জানানো হয় আগামীকাল শনিবার কারখানা চালু থাকবে। সবাই যেনো নির্দিষ্ট সময়ে কারখানায় চলে আসে।

[৪] নাম না প্রকাশ করার শর্তে কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোটর্স ওয়্যার কোম্পানির অন্তত ১০ জন পোষাক শ্রমিক জানান, সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা হলেও আমাদেরকে প্রতিদিনই অফিসে যেতে হচ্ছে। শুক্রবার আমাদেরকে বার্তা পাঠানো হয়েছে আগামীকার শনিবার কারখানায় যাওয়ার জন্য।

[৫] কারখানা খোলা রাখার বিষয়ে কাদেনা স্পোর্টস ওয়্যার পরিচালক আবদুল মাজেদ বলেন, আসলে বেপজা থেকে আমরা কারখানা বন্ধ রাখা না রাখা নিয়ে কোন নোটিশ পাইনি। আগামীকাল শনিবার কারখানা খোলা আছে। তারপর কারখানার খোলা রাখা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়