শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল্লাহর নিকট অণু পরিমান খারাপ কাজের হিসেবও দিতে হবে!

ইসমাঈল আযহার: [২]বিন্দু বিন্দু সময় গড়িয়ে বেলা শেষে যখন ডাক এসে যায়, তখন একবুক হাহাকার নিয়ে বিদায় নিতে হয়। বিদায় নিতে হয় বড় বিষন্ন মনে। কারণ, এই ছোট্ট জীবনটুকু যেভাবে যে পথে চালানোর কথা আমরা সেভাবে সে পথে চালাতে পারিনি।

[৩]গুনাহ এখন আর আমাদের কাছে গুনাহ মনে হয়।একইভাবে ছোট ছোট নেক কাজ আমাদের চোখে মূল্যহীন। আমাদের সমাজে অবহেলিত। অথচ আল্লাহ বলেছেন, ‘কেউ যদি অণু পরিমাণ ভালো কিংবা খারাপ কাজ করে, তাও সে হিসাবের দিন দেখতে পাবে।’ সূরা জিলজাল, আয়াত ৭-৮।

[৪] আর শয়তান যখন কাউকে ধোঁকা দিতে চায়, তাকে কিন্তু প্রথমেই বড় কোনো গুনাহর কথা বলে না। একেবারে মামুলি কিছু গুনাহর কথা বলে। যা হয়তো বাইরে থেকে গুনাহ মনে নাও হতে পারে।

[৫] একসময়ের শ্রেষ্ঠ অলিও শয়তানের ধোঁকায় ধ্বংসের গভীর খাদে পড়ে গেছে, এমন উদাহরণ কম নেই ইতিহাসে। তাই গুনাহ ছোট বলে তাকে গুরুত্বহীন মনে করতে নেই।

[৬] এক আল্লাহর অলি তার মুরিদদের সব সময় বলতেন, মনে রেখ, আগুন কিংবা সাপকে কখনো ছোট মনে কোরো না। এ দুটো ছোট হলেও তোমার জীবন ও সম্পদ শেষ করে দিতে পারে। একইভাবে গুনাহকেও ছোট মনে কোরো না। ছোট গুনাহই তোমার বড় আখেরাতকে নষ্ট করে দিতে পারে।

[৭] কবি শেখ সাদি (রহ.) বড় সুন্দর উপদেশ দিয়েছেন আমাদের -পাপকে ছোট মনে কোরো না। এই ছোট পাপ থেকে যদি তুমি বেঁচে থাকতে না পার, এমন একদিন আসবে, বড় পাপ থেকেও তুমি ফিরতে পারবে না।’ আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়