শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসা সামগ্রী আমদানির জন্য চীনের সঙ্গে সীমান্ত খুলে দিলো পাকিস্তান

ইয়াসিন আরাফাত :[২] পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের থেকে চিকিৎসা সামগ্রী ও ওষুধপত্রের সাহায্য নিতেই এই সীমান্ত খুলে দেয়া হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে পাকিস্তানে ১২৩৫জন আক্রান্ত এবং ৯ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানেও সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। জিও নিউজ, আলজাজিরা, এশিয়ান নিউজ

[৩] করোনার চিকিৎসা সামগ্রী পাকিস্তা্নে পৌঁছে দিতে বৃহস্পতিবার দেশটিকে এক দিনের জন্য সীমান্ত খুলে দেয়ার আবেদন জানায় চীন। ইসলামাবাদে অবস্থিত চীনের দূতাবাস জানায়, চীনের জিনজিয়াং থেকে যাতে ক্রিটিকাল মেডিক্যাল সাপোর্ট সহজে সরবরাহ করা যায় তার জন্য খুনজেরাব পাস সংলগ্ন সীমান্ত খুলে দেয়ার কথা বলা হয়।

[৪] পাকিস্তানে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১২৩৫। এর মধ্যে পঞ্জাবে ৪০৮, খাইবার-পাখতুনখোয়ায় ১৪৭, বালোচিস্তানে ১৩১, গিলগিট-বালিস্তানে ৯১, ইসলামাবাদে ২৭ এবং পাক-অধিকৃত কাশ্মীরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২। সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের এবং সুস্থ হয়েছে ২৩ জন।

  • সর্বশেষ