শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

{১] গরীবের সেবায় পিরোজপুর সদরের মেয়র, উপজেলা চেয়ারম্যান ও তাদের সহধর্মীনিরা পাড়া, মহল্লা, গ্রামে

বিপ্লব বিশ্বাস : [২] ভাইয়ে ভাইয়ে হাতে হাত রেখে পিরোজপুর করোনাভাইরাস সংক্রমণ রোধে নানা কর্মসূচী হাতে নিয়েছে পিরোজপুর পৌর পিতা হাবিবুর রহমান মালেক এবং তার ছোট ভাই মজিবুর রহমান খালেক। থেমে নেই তাদের সহধর্মীনিরাও। তারাও পাড়া মহল্লার নিন্ম আয়ের মানুষ গুলোর পাশে দাঁড়িয়ে সেবা করে যাচ্ছেন।

[৩] উপজেলা চেয়ারম্যান এর পক্ষ থেকে ঘরে থাকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সদর উপজেলার কুমিরমারা আবাসন প্রকল্পের ১০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

[৪] আজ শুক্রবার তিনি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল এবং কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

[৫] খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু দেওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে পিরোজপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে মাক্স বিতরণ। জেলা ছাত্রলীগ উদ্যোগে হ্যান্ডস্যানিটাইজার হ্যান্ড গ্লাভস মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ ছাড়া ঐশনী এণ্টারপ্রাইজের মালিক সঞ্জয় সমদ্দার তার নিজ উদ্দোগে মাস্কও সাবান বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়