শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর গোয়ালন্দে ড্রেজিংয়ের গভীর খাদে পড়ে শিশুর মৃত্যু

কামাল হোসেন: [২] শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দির বাড়ই ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] মৃত শিশুটির নাম লামিয়া আক্তার (১১)। সে উপজেলার কাটাখালী এলাকার লাল চাঁদ শেখের মেয়ে। লাল চাঁদ ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। দুদিন আগে করোনা আতঙ্কে তিনি সপরিবারে বাড়িতে চলে আসেন।

[৪] শিশু লামিয়া বাড়ই ডাঙ্গায় তার ফুফা মোমিন শেখের বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুরে কয়েকজন শিশুর সঙ্গে পাশের কুতুবউদ্দিন তোতার ড্রেজিং করা গভীর খাদে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করা যায়নি। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে লোকজন বেলা সাড়ে ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

[৫] গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তুর করা হয়েছে। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়